সর্বশেষ সংবাদ :

পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে রাজশাহীতে জামায়াতের সেমিনার

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ‘আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) নির্বাচন ব্যবস্থা: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলানায়তনে এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কথাসাহিত্যিক ও সংবাদিক ডা. নাজিব ওয়াদুদ। প্রধান অতিথি ছিলেন জামায়াতের ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। সেমিনারে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরের আমীর ড. মাওলানা কেরামত আলী।
সহকারী সেক্রেটারি মো. শাহাদৎ হোসাইন ও অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুলের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল। আরও বক্তব্য রাখেন- মহানগরের নায়েবে আমীর আবু মো. সেলিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক শরিফুল ইসলাম, জামায়াতের এমপি প্রার্থী ডা. মোহাম্মাদ জাহাঙ্গীর, আবুল কালাম আজাদ প্রমুখ।


প্রকাশিত: October 9, 2025 | সময়: 4:27 am | সুমন শেখ