মসজিদ, ঈদগাহ ও মাদ্রাসা পরিদর্শনে রাসিক প্রশাসক

স্টাফ রিপোর্টার: জুমার নামাজ আদায় শেষে মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। পরে তিনি লক্ষ্মীপুর ভাটাপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করেন।আঞ্চলিক সংবাদ
নামাজ শেষে মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদ পরিদর্শনকালে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ মসজিদের বিভিন্ন কার্যক্রম ও প্রয়োজনীয়তার কথা প্রশাসকের কাছে তুলে ধরেন। তিনি সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন। পরে রাসিক প্রশাসক লক্ষ্মীপুর ভাটাপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন। এ সময় তিনি ঈদগাহ মাঠের সার্বিক অবস্থা ও প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এরপর তিনি লক্ষ্মীপুর ভাটাপাড়া ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। সেখানে মাদ্রাসার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি মাদ্রাসা প্রাঙ্গণে একটি ফলজ গাছের চারা রোপণ করেন। এ সময় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষিত কর্মসূচির কথা উল্লেখ করা হয়। পরিদর্শনকালে মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের পেশ ইমাম মুফতি ইমরান হোসেন, পরিচালনা কমিটির সভাপতি মো. গোলাম মোস্তফা, সহ-সভাপতি মো. মোজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক, সহ-সম্পাদক মো. শহীদুল ইসলাম ও কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া লক্ষ্মীপুর ভাটাপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শওকত আলী ও শাহানুর ইসলাম মিঠু এবং লক্ষ্মীপুর ভাটাপাড়া ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি আলহাজ্ব রফিকুল ইসলাম, মুহাদ্দিস মাওলানা নাজির আহম্মেদসহ মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, সহকারী প্রকৌশলী ইউসুফ আলী ইশাসহ অন্যান্য প্রকৌশলী এবং রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি মিল্টন ও মুস্তাক, যুবনেতা হাফিজুল ইসলাম আপেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: September 26, 2026 | সময়: 7:13 am | সুমন শেখ

আরও খবর