, , ।
স্টাফ রিপোর্টার :
খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকা থেকে প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির ছাত্র রাকিব হাসান (১৪) নিখোঁজ হয়েছে। গত ৭ সেপ্টেম্বর সোমবার সকাল ৬টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় বটিয়াঘাটা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ রাকিব হাসান জলমা ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকার আব্দুল রাজ্জাক শেখ ও কহিনুর বেগমের ছেলে। সে স্থানীয় প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার সকাল ৬টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর রাকিব আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে বিষয়টি জানিয়ে বটিয়াঘাটা থানায় সাধারণ ডায়েরি করা হয়।
রাকিবের গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট এবং ওজন ৪০ কেজি। তার সন্ধান পেলে ০১৭১১-০৩৫৩০৬ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
সানশাইন /শাহজাদা