, , ।
স্টাফ রিপোর্টার: পবায় মাদ্রাসার এক ছাত্রের এখনো খোঁজ মেলেনি। গত ১২ আগস্ট বুধবার সকাল ১০ টার সময় পবা উপজেলার অন্তর্গত কর্ণহার থানার আফি-নেপালপাড়া মোড় হতে মোঃ আতিক বিশ্বাস রাব্বি (১৩) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। সে দারুশা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
জানা গেছে, উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নের আফি-নেপালপাড়া গ্রামের মৃত ফারুক বিশ্বাস (মেম্বার) এর ছোট ছেলে- আতিক বিশ্বাস রাব্বি ঐদিন সকাল ১০টায় মাদ্রাসা যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে যায়। সারাদিন সে বাড়িতে না ফিরলে তার মা মোসাঃ আসেনা বেগম খোঁজাখুঁজি শুরু করেন। কয়েকদিন যাবত নিকট আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের বাসায় আনেক খোঁজাখুঁজি পরেও তার কোন সন্ধান না পাওয়া যায়নি। অবশেষে গত রবিবার ৬ সেপ্টেম্বর রাজশাহী মেট্রোপলিটন কর্ণহার থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।
ছেলেটি হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল ফিরোজা কালারের পাঞ্জাবি ও কালো রংয়ের ফুল প্যান্ট। তার উচ্চতা ৫ ফিট ও গায়ের রং ফর্সা। কোন সু-হৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেলে- ০১৭১৪-২৫৭১২৯ (চাচা) ও ০১৭৩৬-৬৮০৪৯৩ (ভাই) এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার পরিবার।