সর্বশেষ সংবাদ :

বাঘায় আ’লীগ নেতা আমানুল হাসান দুদুর স্মরণে দোয়া মাহফিল অনুষ্টিত

স্টাফ রিপোর্টার,বাঘা :

রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আমানুল হাসান দুদুর মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় বাঘা শাহদৌলা সরকারি কলেজ মাঠে সাবেক উপজেলা ছাত্রলীগ ফোরামের আয়োজনে এই স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

 

আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টানে বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাঘা পৌর সভার মেয়র আক্কাছ আলী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোজাম্মেল হক, আমানুল হাসান দুদুর বড় ভাই সাবেক অধ্যক্ষ এনামুল হক ঝুন্টু, বাঘা পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, চকরাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, জাতীয় পাটি নেতা খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন, ইদ্রিস আলী ইদু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইফুল হাসনাত রফিজ, প্রধান শিক্ষক বাবুল ইসলাম, সাংবাদিক আক্তার রহমান, প্রভাষক সানোয়ার হোসেন, শিক্ষক বজলুর রহমান প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন,আমানুল হাসান দুদু সামাজিক ও রাজনৈতিকভাবে অনন্য ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি জাতির পিতার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন এবং জনগনের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। ৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগের দুর্দিনে তিনি দলকে নেতৃত্ব দেন এবং সুসংগঠিত করেন। আমানুল হাসান দুদু তৃণমূল আওয়ামীগের একজন বলিষ্ঠ নেতৃত্ব ছিলেন। তাঁর হাত ধরে আওয়ামী লীগের অসংখ্য সৎ , নিষ্ঠাবান নেতাকর্মী ও জনপ্রতিনিধি তৈরি হয়েছেন। তাঁর মৃত্যুতে স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতিতে ও সামাজিকভাবে যে ক্ষতি সাধিত হয়েছে তা অপূরণীয়।

 

 

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারী আমানুল হাসান দুদু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। এর এক বছর আগে তাঁর একমাত্র সন্তান আতিকুল হাসান সৈকত করনায় আক্রান্ত হয়ে   মারা যান। দোয়া মাহফিলে তাঁদের পরিবারের প্রতি উপস্থিত সকলে গভির সমবেনা জ্ঞাপন করে দোয়া পার্থনা করেন।

উক্ত দোয়া মাহফিলে কোরআন তেলোয়াত করেন হাফেজ মো: মনোয়ার হোসেন । সব শেষে দোয়া পরিচালনা করেন বাঘা শাহী মসজিদের ইমাম আশরাফ আলী।

সানশাইন / শামি


প্রকাশিত: February 25, 2023 | সময়: 7:19 pm | Daily Sunshine