সর্বশেষ সংবাদ :

নাচোলে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ’২৬ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল দশটায় নাচোল উপজেলা পরিষদ মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সি হযরত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক, নেজামপুর আলিম মাদ্রাসার সুপার মাহবুব আলম, পীরপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মুসলিম উদ্দিন প্রমূখ।
হ্যান্ড বল, কাবাডি, দাবা ও সাঁতার প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান জানান।


প্রকাশিত: September 4, 2026 | সময়: 5:39 am | সুমন শেখ