সর্বশেষ সংবাদ :

পাঁচবিবিতে চারভ্যান ছিনতাইকারী আটক

পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ অভিযান চালিয়ে অটোভ্যান ছিনতাই চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেÍারকৃতরা হলেন, মৃত গোলজার হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩৬), মৃত আব্দুল জলিলের ছেলে হারুন উর রশীদ (৪৫), দেলোয়ার হোসেনের ছেলে সুমন ইসলাম (৩০) ও দেলদার হোসেনের ছেলে শাহারুল ইসলাম (২৮) সকলের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার আঁওড়া পশ্চিমপাড়া গ্রামে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, জেলার কালাই উপজেলার মাত্রাই বাজার কুলি শ্রমিক অফিসের সামনে থেকে একটি অটোভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার সময় উপজেলার শাইলট্টি বাজার থেকে পুলিশ তাদের ধাওয়া দিয়ে আটক করে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া ভ্যানসহ ৪ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে ছিনতাই মামলায় জেলহাজতে প্রেরণ করা হয় বলে জানান ওসি।


প্রকাশিত: September 3, 2026 | সময়: 4:45 am | সুমন শেখ

আরও খবর