সর্বশেষ সংবাদ :

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নলডাঙ্গার হৃদয়ের দাফন সম্পন্ন

নলডাঙ্গা প্রতিনিধি: সৌদি আরবে সোফা তৈরির কারখানা ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম হৃদয়ের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার ২৮ আগষ্ট ২০২৬ সকাল দশটায় উপজেলার মহিষডাঙ্গা ভাটোপাড়া মাঠে রবিউল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে রবিউল ইসলামকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, আর্থিক স্বচ্ছলতার আশায় চার বছর পূর্বে রবিউল ইসলাম জমিজমা বিক্রি ও ঋণ করে সৌদি আরবে চলে যান। কিন্তু তার স্বপ্ন আর পূরণ হলো না। ভয়াবহ অগ্নিকাণ্ডে লাশ হয়ে দেশে ফিরতে হলো রবিউল ইসলামকে।
গত ১৬ জুন ২০২৬ সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঐ ঘটনায় রবিউল সহ ১৬ বাংলাদেশী নিহত হন। দীর্ঘ প্রতিক্ষার পর শুক্রবার নিজ গ্রামের মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন রবিউল ইসলাম হৃদয়।
রবিউল ইসলাম হৃদয়ের মৃত্যুতে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের কানা আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


প্রকাশিত: August 29, 2026 | সময়: 3:38 am | সুমন শেখ

আরও খবর