সর্বশেষ সংবাদ :

ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সপ্তম বর্ষ’ রাজশাহী বিভাগের বাছাইপর্ব আজ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সপ্তম বর্ষ’-এর রাজশাহী বিভাগের বাছাইপর্ব আজ (শুক্রবার) শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে রাজশাহী বিভাগে এ বছরের ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে নিবন্ধিত শিক্ষার্থীদেরকে সকাল ৯টায় রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ‘বাংলায় জাগি ভরপুর’—এই বিশ্বাসকে ধারণ করে ইস্পাহানি টি লিমিটেড বাংলা ভাষার এ প্রতিযোগিতার আয়োজন করে চলেছে দেশের প্রতিটি বিভাগে।
এ প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানানচর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের দক্ষতা যাচাইয়ের মাধ্যমে তিন ধাপ পেরিয়ে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে। দেশের সেরা বাংলাবিদ জিতে নেবেন ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন যথাক্রমে ৩ লক্ষ টাকা ও ২ লক্ষ টাকার মেধাবৃত্তি। এ ছাড়াও প্রথম দশজন প্রতিযোগী পাবেন ১টি করে ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি। এছাড়া মোট ৩ জন পাবেন আর্থিক পুরস্কার।


প্রকাশিত: August 28, 2026 | সময়: 4:07 am | সুমন শেখ