সর্বশেষ সংবাদ :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক

স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর পুলিশ।

 

গত বুধবার (৩১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক।

 

অধ্যাপক আসাবুল হক বলেন, মহানগরীর বিভিন্ন স্থান থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে রাজপাড়া থানায় ২ জন ও মতিহার থানায় ৩ জন শিক্ষার্থী রয়েছেন।

 

তিনি আরও বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া তাদেকে থানায় যেন আটক রাখা না হয়, এই বিষয়ে দুই থানার কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে।

 

এ বিষয়ে রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোবারক পারভেজ বলেন, আটককৃতদের প্রথমিক ভাবে জিজ্ঞেসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তাদের সাথে কথা বলে জিজ্ঞেসাবাদ চলছে।

 

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষক মতিহার থানায় গিয়ে অবস্থান করছে। শিক্ষার্থীদের না ছাড়লে শিক্ষকরা থানা থেকে সরবে না বলে জানিয়েছেন তারা। এখন পর্যন্ত পাঁচ শিক্ষার্থীকে ছাড়া হয়নি। অন্যদিকে মতিহার থানায় রাত ১২টা পর্যন্ত অবস্থান নিয়ে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক।

 

সানশাইন / আর এক্স


প্রকাশিত: August 1, 2024 | সময়: 12:16 pm | Daily Sunshine