সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে কর্মসংস্থান সৃষ্টির: লক্ষ্যে ১৫ জন বেকারের মাঝে ১৫টি ভ্যান গাড়ি বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা পরিষদের উদ্যোগে- ২০২৪-২৫ অর্থবছরের স্থানীয় সরকার মন্ত্রণালয় এডিপি হতে প্রাপ্ত ২০ লাখ টাকায় ১৫ জন হতদরিদ্র ও বেকার যুবকের মাঝে ১৫টি ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট পৌর শহরের খঞ্জনপুর জেলা পরিষদ কার্যালয় চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র বেকারদের হাতে এ ভ্যান গাড়ির চাবি তুলে দেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সহকারি প্রকৌশলী মুশফিকুর রহমান কূষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ সহ অন্যরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: August 28, 2026 | সময়: 4:05 am | সুমন শেখ

আরও খবর