, , ।
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা, শব্দভাণ্ডার ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে শাহীন শিক্ষা পরিবারের আয়োজনে, চ্যানেল আই এবং দৈনিক যুগান্তরের প্রিন্ট মিডিয়া পার্টনারশিপে আয়োজিত শাহীন শিক্ষা পরিবার ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে রাজশাহীতে ‘চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত রাজশাহী কলেজিয়েট স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার মীর শাফিন মাহমুদ, অতিরিক্ত কর কমিশনার আবু নসর মোহাম্মদ মাহবুব জামান, রাজশাহী কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাহারুল ইসলাম, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ. ম. সাজু, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার আবু সালে মোঃ ফাত্তাহ, শাহীন শিক্ষা পরিবারের নির্বাহী পরিচালক শাহেদ হাসান, মোহাম্মদ হাবিবুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন।
কেন্দ্র পরিদর্শনকালে অতিথিরা পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন। এ সময় তারা শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও বানান দক্ষতা বাড়াতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
আয়োজকরা জানান, ‘চ্যানেল আই স্পেলিং স্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি বানান, শব্দভাণ্ডার ও ভাষাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের আত্মবিশ্বাসী করে তোলার সুযোগ তৈরি হবে।