সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটের সদর থানা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা

জয়পুরহাট প্রতিনিধি: ‘নিয়মিত খেলাধুলা করি, রোগমুক্ত ও সুস্থ জীবন গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটের জেলা কালেক্টরেট মাঠে বুধবার সদর থানা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার এ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
দিনব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা বিকেলে একই মাঠে ১০ম শ্রেণি বিজ্ঞান বিভাগ ফুটবল দল ও ১০ম শ্রেণি মানবিক বিভাগ ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হয়।
এতে ১০ম শ্রেণি বিজ্ঞান বিভাগ ফুটবল দল ২-০ গোলে ১০ম শ্রেণি মানবিক বিভাগ ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন ও আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের আহবায়ক মহসিনা আক্তার উপস্থিত ছিলেন।


প্রকাশিত: August 20, 2026 | সময়: 4:03 am | সুমন শেখ