, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে নাঈম হাওলাদার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বনপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সরদার পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত নাঈম বনপাড়া সরদার পাড়ার মহল্লার এনামুল হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে নাঈমের মা তাকে বাড়ির উঠানে খেলতে দিয়ে গৃহস্থালী কাজ করছিলেন। কিছুক্ষণ পরে তাকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে ডোবার পানিতে তার অচেতন দেহ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সুমন চন্দ্র দাস বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।