, , ।
নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় জাতীয় সংসদের হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব কৃষিখাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।
শনিবার ১৮ জুলাই দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সুবর্ণ নাগরিক কার্ড ও ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, হুইপ দুলু।
তিনি আরো বলেন, শুষ্ক মৌসুমে কৃষকেরা কৃষিকাজে যাতে পানি পায় সেজন্য আমাদের প্রধানমন্ত্রী খালকাটা কর্মসূচীত হাতে নিয়েছেন। অনুষ্ঠান শেষে ২০২৫-২৬ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ২৮ বান্ডিল ঢেউটিন ও নগদ ৮৪ হাজার টাকা অগ্নিকাণ্ড এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৯ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।
এসময় ছিলেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুমন সরকার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রকিবুল হাসান সুজন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা আব্বাস আলী নান্নু, পৌর বিএনপি নেতা এম এ হাফিজ, গিয়াস উদ্দিন পাঠান প্রমূখ।