সর্বশেষ সংবাদ :

ইতিহাস গড়া ক্রিকেট দলকে দেওয়া হবে সংবর্ধনা

স্পোর্টস ডেস্ক: ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে শোচনীয়ভাবে হারানো বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরলে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে যুব ক্রীড়া মন্ত্রণালয়।
সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ অডিটরিয়ামে নবগঠিত ১৩টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময়ের পর এ কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জেতা বাংলাদেশ দলের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা রয়েছে। জাতীয় দল দেশে ফেরার পর প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে তাদের অভ্যর্থনা দেওয়ার বিষয়গুলো সংবাদমাধ্যমের সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে।
রোববার বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ডারউইনে হওয়া প্রথম টেস্টে একদিন হাতে রেখেই ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। অসেট্রলিয়ার মাটিতে এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম এবং দেশটির বিপক্ষে বাংলাদেশের টেস্টে দ্বিতীয় জয়।


প্রকাশিত: August 18, 2026 | সময়: 4:12 am | সুমন শেখ

আরও খবর