, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে উপ-অঞ্চল পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উপ-আঞ্চলিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ প্রতিযোতিার উদ্বোধন করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহীর উপপরিচালক মোহাঃ আবদুর রশিদের সভাপিতত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব ড. চিত্বলেখা নাজনীন। উদ্বোধক ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান। আজ বিকালে এই প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী ও বিশেষ অতিথি থাকবেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড বিদ্যালয় পরিদর্শক মো. শামীম হাসান।