সর্বশেষ সংবাদ :

দুর্গাপুরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

জুবায়ের তুহিন রাজশাহী :

রাজশাহীর দুর্গাপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে দুর্গাপুর ফাজিল ডিগ্রি মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য মোঃ সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, এস এম আকবর আলী বাবলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম সাকলায়েন, সাবেক সাধারণ সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন, আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল ও বজলুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, পানানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম খান, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের সভাপতি মোহাম্মদ মাইনুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার রাজনৈতিক ভূমিকা ও সংগ্রাম দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তারা দেশ ও দলের জন্য বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।

পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত ও শান্তি কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপির নেতাকর্মীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 


প্রকাশিত: August 15, 2026 | সময়: 10:29 pm | Daily Sunshine