, , ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে জেলার প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত ৫৯জন মহিলার মাঝে গরু বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে ‘বৈশ্বিক মহামারীর প্রেক্ষাপটে জয়পুরহাট জেলার প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত এবং বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের আয়বৃদ্ধিমূলক কর্মসূচীর মাধ্যমে জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় পাঁচবিবি পৌর শহরের কচুর লতিহাটি মোড়ে এসডিএস কার্যালয় চত্বরে এই গরু বিতরণ করা হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় বেসরকারি সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট সার্ভিস (এসডিএস)এর যৌথ উদ্যোগে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী মহিলাদের হাতে গরুর দড়ি তুলে দেন জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মাহমুদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ডাক্তার খুরশিদ আলম এসডিএস নিবার্হী পরিচালক আয়শা খাতুন এসডিএস এর সভাপতি গুলসান আরা গ্যাটলিন ও জেলা কূষক দলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ।