, , ।
নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা থানার পাশে দুই-তিনশ গজ দক্ষিণ পশ্চিমে পৌর বাজারের সাহেব সেনেটারী ও নদী জুয়েলার্স নামে দুই দোকানে র্দুর্ধষ চুরি সংঘটিত হয়েছে।
সোমবার গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। সাহেব সেনেটারীর সত্ত্বাধিকারী সাহেব আলী জানান, প্রতিদিনের ন্যায় রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। সোমবার সকালে এসে দেখে, দোকান ঘরের টিনের চাল কেটে ড্রয়ারে রাখা টাকা ও রুপালী ব্যাংকের চেকবই এর দুইটি পাতা সহ কম্পিউটারের পিসির সব যন্ত্রাংশ নিয়ে মনিটর ভেঙ্গে কে বা কাহারা চলে যায়। তার ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা। নদী জুয়েলার্সের সত্ত্বাধিকারী নয়ন চন্দ্র মন্ডল জানান, তারও চালের টিন কেটে একই কায়দায় দোকানে রাখা সোনা রুপার গহনা সহ নগদ টাকা চুরি হয়েছে। তার ক্ষতির পরিমাণ প্রায় এক লাখ ৫০ হাজার টাকা।
এবিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, নয়ন চন্দ্র মন্ডল নামে এক ব্যবসায়ী থানায় অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।