, , ।
পাঁচবিবি প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য সুরক্ষায় সুন্দর রাখা ও সবুজায়ন গড়ার লক্ষ্যে দা-কোদাল হাতে পরিচ্ছন্নতার অভিযানে নেমে পড়লেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়ন পরিষদের পাঁচবারের জনপ্রিয় চেয়ারম্যান আ,স,ম সামছুল আরেফিন চৌধুরী আবু। শুক্রবার সকালে চেয়ারম্যান আবু চৌধুরীর নেতৃত্বে পরিষদের সকল সদস্য ও গ্রাম পুলিশদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম চালায়। ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ জনপদে রাস্তাঘাটের ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন করেন।
সরেজমিনে দেখা যায়, চেয়ারম্যান আবু চৌধুরী নিজে কাস্তে হাতে রাস্তার পাশের আগাছা কাটছেন। তার সাথে তাল মিলিয়ে আগাছা পরিষ্কার করছেন ইউপি সদস্য ও গ্রাম পুলিশরা।
চেয়ারম্যানের এমন উদ্যোগে খুশি হয়ে ইউনিয়নবাসী বলেন, জনপ্রতিনিধি এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে এবং অনুপ্রাণিত হবে অনেকেই। এ বিষয়ে চেয়ারম্যান সাহেব বলেন, ‘পরিবেশ, সমাজ ও দেশকে সুরক্ষিত রাখতে এবং সবুজারণ্য করতে এসব কাজ আসলে আমাদের সকলেরই করা উচিত। আমি চাই সবাই নিজ অবস্থান থেকে এগিয়ে আসুক। তিনি আরও বলেন, ‘ইউনিয়নবাসীর সুবিধার্থে আইন-শৃঙ্খলা রক্ষায়ও আমরা কাজ করছি। চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিষদের পক্ষ থেকেও আমরা জনগণের পাশে আছি। পরিচ্ছন্নতা অভিযান শেষে রাস্তার পাশে গাছ লাগিয়ে ইউনিয়নকে আরও সবুজায়ন্য করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।