এমপি মিলনকে পবা দলিল লেখকদের ফুলের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলা দলিল লেখক সমিতির পক্ষ থেকে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলনকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওযায় তাঁকে এ শুভেচ্ছা জানান পবা উপজেলা দলিল লেখক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ। পাশাপাশি নেতৃবৃন্দ পবা উপজেলা দলিল লেখক সমিতির সার্বিক বিষয় নিয়ে সংসদ সদস্যের সাথে মতবিনিময় করেন।
বুধবার রাতে নগরীর উপশহর বিসিক এলাকায় এমপির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা উপজেলা দলিল লেখক সমিতির নবনির্বাচিত সভাপতি এস এম আয়নাল হক, সহ সভাপতি মো. নুরুন্নবী, সাধারণ সম্পাদক মোহা. আমিনুল হক লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আওয়াল, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক মো. শাহীন আলম, আইন বিষয়ক সম্পাদক জাভেদ ওমর, কোষাধ্যক্ষ মো. আব্দুল আলিম, কার্যনির্বাহী সদস্য মো. সুরুজ আলী, মো. শাহিনুর রহমান ও মাজদার আলীসহ অন্যান্য সদস্যগণ।


প্রকাশিত: July 24, 2026 | সময়: 4:56 am | সুমন শেখ