সর্বশেষ সংবাদ :

আত্রাইয়ে জনপ্রতি সর্বনিম্ন ১০০ টাকা ফিতরা নির্ধারণ

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে জনপ্রতি সর্বনিম্ন ১০০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার আত্রাই উপজেলা ইমাম ওলামা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই উপলক্ষে আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসা মসজিদে পরিষদের সভাপতি মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, মাওলানা রিজওয়ানুর রহমান, ইদ্রিস আলী, আব্দুল জলিল, আখতারুজ্জামান আব্দুর রাকিব প্রমুখ।
সভায় বিভিন্ন পণ্যের বর্তমান বাজারদর পর্যালোচনা করে এবার আত্রাই এলাকার জন্য সর্বনিম্ন ১০০ টাকা সাদাকাতুল ফিতর নির্ধারণ করা হয়। এছাড়াও সামর্থ্য অনুযায়ী জনপ্রতি ১ হাজার ৬৫০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৭১০ টাকা ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়েছে।


প্রকাশিত: February 27, 2026 | সময়: 3:36 am | সুমন শেখ