সর্বশেষ সংবাদ :

মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস উদযাপিত

লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর :

মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।এ উপলক্ষে ১৬ জুলাই দুপুরে উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার মসজিদে মসজিদে বিশেষ দোয়া এবং তবারক বিতরণ করা হয়েছে। মহাদেবপুর উপজেলা প্রশাসন এ সবের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে এবং উপজেলার সমাজ সেবা অফিসার রেজওয়ানুল হক এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাদেবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক, শহীদ আস সবুরের পিতা নাজেজ জাকিমাতা, জুলাই যোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আমিনুল হক, আব্দুল্লাহ প্রমূখ।

এ সময় সহকারী কমিশনার ভূমি জান্নাতুন নাঈম বিনতে আজিজ, উপজেলা কৃষি অফিসার হুসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম ,মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলার জুলাই যোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী প্রশার মানুষ উপস্থিত ছিলেন।

সানশাইন /শামি


প্রকাশিত: July 16, 2026 | সময়: 10:22 pm | Daily Sunshine