, , ।
স্টাফ রির্পোটার: আগামী ১৫ ই জানুয়ারি অনুষ্ঠিত হবে রাজশাহী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর ২০২৬-২০২৮ মেয়াদের জন্য পরিচালনা পর্ষদের ভোট গ্রহণ। নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে কর্মাস ভবনের সম্মেলন কক্ষে প্রতিক বরাদ্দ ও প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ক প্যানেলে সভাপতি পদে ক্রিকেট ব্যাট প্রতিকে প্রতিদ্ধন্ধীতা করবেন খন্দকার মিজানুর রহমান খোকন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে ঘুড়ি প্রতিকে শামসুর রহমান শান্তন ও ভাইস প্রেসিডেন্টে আনারস প্রতিকে এ কে এম সারওয়ার জাহান।
খ প্যানেলে সভাপতি পদে হরিন প্রতিকে হাসেম আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে লাটিম প্রতিকে শফিউল আলম ও ভাইস প্রেসিডেন্ট পদে চশমা প্রতিকে জিয়াউদ্দিন আহমেদ লড়াই করবেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে ময়ূর প্রতিকে লড়াই করবেন আব্দুল আওয়াল খান চৌধুরী জোতী।
উল্লেখ্য, ২০১২ সালের পর টানা ছয়টি কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় কার্যকর নেতৃত্ব এবং উন্নয়নমূলক উদ্যোগে স্থবিরতা দেখা দেয় বলে অনেক ব্যবসায়ী মনে করছেন। প্রতিদ্বন্দ্বিপ্রার্থীদের প্রত্যাশা এবারের নির্বাচনের মধ্যদিয়ে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির স্থবিরতা লাঘব হবে এবং ব্যবসায়ীরা তাদের মত প্রকাশের সুযোগ পাবে।