, , ।
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এক দিনের সরকারি সফরে আজ রাজশাহী আসবেন। সকাল আটটায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছানোর কথা রয়েছে। মন্ত্রী এদিন সকাল দশটায় রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা পরিদর্শন করবেন। বেলা এগারোটায় নগরীর তালাইমারী-২৮ নং ওয়ার্ডে ‘রাজশাহী আধুনিক কসাইখানা’ নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করবেন। দুপুর বারোটায় প্রতিমন্ত্রী রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবনে আধুনিক কসাইখানা নির্মাণ-সংক্রান্ত অংশীজনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ এবং বিকাল চারটায় শহীদ জিয়া শিশু পার্ক পরিদর্শন করবেন। প্রতিমন্ত্রী আজ সন্ধ্যা পৌঁনে সাতটায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন বলে জানা গেছে।