, , ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ইটবোঝাই একটি ট্রলি উল্টে আব্দুস সামাদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের আপন ছোট ভাই সারোয়ার গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আব্দুস সামাদ শিবগঞ্জ উপজেলার রানীবাড়ি চাঁদপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত ট্রলির চাল ছিলেন।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, হরিনগর এলাকায় ইটবোঝাই ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এর নিচে চাপা পড়ে চালক আব্দুস সামাদ ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত সারোয়ারকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।