সর্বশেষ সংবাদ :

গণমাধ্যম প্রতিনিধিদের সাথে সুশীল প্রতিনিধিদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে খান ফাউন্ডেশন, ভয়েসেস ফর চেঞ্জ প্রকল্পের আওতায় গণমাধ্যম প্রতিনিধিদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা তৈরি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ জনপদের নানাবিধ সমস্যা নিরসনের লক্ষ্যে এক কার্যকর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রাজশাহী মহানগরীর একটি কনভেনশন সেন্টারে বাস্তবায়ন সহযোগী সংস্থা ‘সমতা নারী কল্যাণ সংস্থা’ ও ‘লফস্’-এর যৌথ আয়োজন এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়ন এর আর্থিক এবং নাগরিকতা জিএফএ কারিগরি সহযোগিতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লফস্-এর নির্বাহী পরিচালক মোসা: শাহানাজ পারভীন লাকী। রাজশাহী জেলা প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন দুঃস্থ মহিলা কল্যাণ সংস্থার পরিচালক রহিমা বেগম। এসময় উপস্থিত ছিলেন বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থা পরিচালক হাসিনুর রহমান, আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী, ডিএমকেএস এর পরিচালক শামসুজ্জোহা, খান ফাউন্ডেশন (পবা-পুঠিয়া) প্রকল্প কর্মকর্তা নিমাই চন্দ্র সরকার, খান ফাউন্ডেশন (দূর্গাপুর – চারঘাট ) প্রকল্প কর্মকর্তা শিরিনা আকতার সহ রাজশাহীর চারটি উপজেলার সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রতিনিধিবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা সমাজের, বিশেষ করে গ্রামবাংলার সাধারণ মানুষের নানামুখী সংকট ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। গ্রামীণ জনপদের সাধারণ মানুষের অধিকার রক্ষা ও সংকট দূরীকরণে সুশীল সমাজ এবং গণমাধ্যমকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের স্মার্টফোন আসক্তি, সড়ক ও মহাসড়কের পাশে জীবন্ত গাছের গায়ে পেরেক (প্যারাক) পুঁতে ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড লাগানো বন্ধের দাবি, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসা গর্ভবতী নারীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ভোগান্তি কমাতে ক্লিনিকে পর্যাপ্ত বসার সুব্যবস্থা করার জোর দাবি উত্থাপিত হয়। মাঠপর্যায়ে সুবিধাবঞ্চিত মানুষ যেন বিনামূল্যে আইনি সহায়তামূলক কার্যক্রম আরও জোরদার সামাজিক জনসচেতনতা গড়ে তোলার আহ্বান এবং স্থানীয় সুশীল সমাজের সফলতার গল্পগুলো প্রকাশের আশা ব্যক্ত করেন।


প্রকাশিত: July 13, 2026 | সময়: 3:31 am | সুমন শেখ

আরও খবর