মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মঙ্গলবার মতিহার থানাধীন চরশ্যামপুর (মিজানের মোড়) এলাকায় অবস্থিত ‘বায়তুল মামুর জামে মসজিদ’-এর ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি মসজিদের নির্মাণকাজের সার্বিক সফলতা কামনা করেন।
এ সময় মহান আল্লাহ তাআলার নিকট দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ, সর্বস্তরের মানুষের সুখ-শান্তি এবং মসজিদের উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বায়তুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক মন্টু, সহ-সভাপতি গোলাম মুর্তজা; মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু; সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল এবং লিটনুর রহমান লিটন; মতিহার থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বশির উদ্দিন সনি; ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব শুকুর আলী; ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসান আলী; ২৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলী ও সদস্য সচিব আশরাফ আলী; ৩০ নম্বর ওয়ার্ড দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক মিঠুনের রহমান মিঠুনসহ বায়তুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে মসজিদের নির্মাণকাজের সফল বাস্তবায়ন এবং দেশ ও জাতির সার্বিক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।


প্রকাশিত: জুলাই ১, ২০২৬ | সময়: ৪:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ