সর্বশেষ সংবাদ :

শিবগঞ্জে ফুটপাতের দোকানে পিয়াজু খেয়ে বিষত্রিয়ায় ৯ শিক্ষার্থী অসুস্থ

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাজারের ফুটপাতের একটি দোকানে পিয়াজু খেয়ে ৯ জন অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে গুরুত্বর অসুস্থ সাতজনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খাদ্যের বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে ডাক্তার জানিয়েছে। বৃহস্পতিবার ১৩ আগষ্ট সকালে উপজেলার মনাকষা বালিকা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীরা জানায়, প্রতিদিনের মতো সকালে তারা বিদ্যালয়ে আসে। এ সময় ৯ শিক্ষার্থী টিফিনের ফাঁকে স্কুলের সামনে একটি ফুটপাতের দোকান থেকে পিয়াজু কিনে খাই। তবে সাতজন গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকের মাধ্যমে বাড়িতে ফেরত পাঠানো হয়। বাকি গুরুতর আহত সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফাইফুল করিম জানান, টিফিনের ফাঁকে সপ্তম শ্রেণীর ৮-১০ জন শিক্ষার্থী বাইরে ফুটপাতের দোকানে পিয়াজু কিনা খায়। পিয়াজি খাবার আধাঘন্টা পর তাদের কারো মাথা ব্যথা কারো মাথা ঘোরা এবং কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলে তাৎক্ষণিকভাবে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তারা সুস্থ হলে তাদের বাড়ি ফিরিয়ে দেয়া হয় এবং বাকি সাত জনকে তিনি এবং অপর এক শিক্ষকের তত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকদের খবর দেয়া হয়েছে এবং তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রহমতুল্লাহ, জানান খাদ্যের বিষক্রিয়া থেকে এ ধরনের ঘটনা ঘটেছে। বর্তমানে তারা বিপদমুক্ত। তবে তাদেরকে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।
এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি জানার পর স্কুল কর্তৃপক্ষকে, বাইরের খাবার শিক্ষার্থীদের খাওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে এবং যেখান থেকে তারা যেসব খাবার খেয়েছে সেখানে মানসম্মত খাবার প্রস্তুত না হলে অভিযান চালিয়ে সেই হোটেল বন্ধ করে দেয়া হবে।
ফুটপাতে যে সব দোকান রয়েছে সেসব দোকান প্রয়োজনে বন্ধ করে দেয়া হবে


প্রকাশিত: August 15, 2026 | সময়: 4:37 am | সুমন শেখ