পুঠিয়ায় তীব্র খরায় পুড়ছে পাট

ইমাম হোসেন, সানশাইন:

রাজশাহীর পুঠিয়া তীব্র খরা ও ভ্যাপসা গরমে পুড়ছে পাট ক্ষেত। অন্যান্য বছরের তুলনায় এবছর পাট গাছের উচ্চতা নেই বললেই চলে। এর কারণ হিসেবে কৃষকরা বলছেন তীব্র খরা ও বৃষ্টি না হওয়া। এবছর শুরু হয়েছিল খুব ভালোভাবে কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে সব জায়গায় একই রকম পরিস্থিতি। কি অবস্থায় কৃষকরা কি করবেন কোথায় যাবেন সেটা ভেবে পাচ্ছেন না। তবে চিত্র রাজশাহী অঞ্চলের প্রায় প্রতিটি উপজেলায় একই রকম। রাজশাহী জেলায় এ বছর মোট প্রায় ১৭ হাজার ৩ শত ৫ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে।

 

পুঠিয়া উপজেলার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, পাটের মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি না হওয়া এবং অতিরিক্ত গরমের কারণে অনেক পাটের কাজ নষ্ট হয়ে গেছে। এছাড়াও পাটের মৌসুমে, পাট ভেজানো পানির সংকটেরও অভাব রয়েছে। এখন যদি পর্যাপ্ত বৃষ্টি হয় তাহলে অন্তত পাট ভেজানো পানি পেলে খরচটা পুষিয়ে ওঠা যাবে।

 

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলেন, এই মুহূর্তে কৃষকদের জমিগুলো ছেচ দেওয়া ছাড়া আর কোন উপায় দেখছি না। যদি বৃষ্টি না হয় তাহলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে।

সানশাইন /শামি


প্রকাশিত: জুন ৩০, ২০২৬ | সময়: ১০:৩৮ অপরাহ্ণ | Daily Sunshine