বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারা: বাগমারা ও আশেপাশের এলাকায় নিষিদ্ধ চাইনা দুয়ারী জাল দিয়ে নদ নদী খালে বিলে মা মাছ ও পোনা নিধনে মেতে ওঠেছে অসাধু মৎস শিকারিরা। তারা ভরা মৌসুমে মাছের প্রজননের সময় অবাধে মা মাছ শিকার করছে। অসাধু জেলেরা অধিক মুনাফার লোভে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ও বিভিন্ন জলজ প্রাণী কাঁকড়া, শামুখ, কুচিয়া সহ বিভিন্ন জলজ প্রাণী নিধন করছে। এতে করে দিন দিন মাছের উৎপাদন কমে যাচ্ছে।
এ দিকে মা মাছ ও পোনা মাছ রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস দপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হলেও তা পর্যাপ্ত নয় এবং অভিযানগুলো দায়সারা ও লোকদেখানে বলে দাবী করেছেন এলাকার সচেতন মহল। তাদের মতে, বর্ষার শুরু থেকেই ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌরসভার আশেপাশে ও সোনাবিলা, নাককাটি বিল, কাদার বিল, বিল শনি, বিল মাললি, বিলসৌতি সহ উপজেলার প্রায় প্রতিটি বিলে ও উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত ফকিরানী ও বারনই নদী সহ বিভিন্ন খালে বিলে কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল ও বাঁশের চাঁই দিয়ে মা মাছ ও মাছের পোনা শিকার করে বিভিন্ন হাটে বাজারে বিক্রি করছে। ফলে দিন দিন মাছের উৎপাদন কমে যাচ্ছে।
উপজেলা মৎস কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, মা মাছ ও পোনা মাছ রক্ষায় আমাদের অভিযান চলমান রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ জানান, নদী খাল বিল সহ বিভিন্ন জলাসয়ে মা মাছ ও পোনা মাছ রক্ষা সহ মাছের উৎপাদন বৃদ্ধি করার জন্য চায়না দুয়ারী জাল, কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ন নিষিদ্ধ। কোথাও এসব নিষিদ্ধ জাল ব্যবহার করা হলে সাথে সাথে অভিযান পরিচালনা করা হবে।