, , ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ- এক অপার বিস্ময় আর সম্ভাবনার জনপদ। এদেশের বৈচিত্রময় সৌন্দর্যকে পৃথিবীর সামনে তুলে ধরার উদ্দেশ্যে দেশের ভ্রমণপিপাসুদের নিয়ে ‘রুচি এক্সপ্লোর লিমিটলেস’ ষষ্ঠবারের মতো আয়োজন করেছে ‘রুচি বিউটিগ্রাম’ প্রতিযোগিতা। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই আয়োজন পৌঁছে গেছে একেবারে শেষ পর্যায়ে। ২১ ২২ এবং ২৩ নভেম্বর রাজধানীর ধানমন্ডিস্থ আলিয়স ফ্রসেজ-এ তিন দিনব্যাপী প্রদর্শনী ও পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হতে যাচ্ছে ‘রুচি বিউটিগ্রাম সিজন সিক্স’। এ প্রতিযোগিতায় প্রতিযোগীরা ‘নতুন বাংলাদেশ’- এই থিমের উপর ১৫০০০-এর উপরে ট্র্যাভেল ছবি, ভিডিও এবং গল্প সাবমিট করেন। সেখান থেকে নির্বাচিত প্রায় ১০০ জন অংশগ্রহণকারীকে নিয়ে হয়েছিলো ‘মাস্টারক্লাস’। রাজধানীর ফরটিস ডাউনটাউন অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত মাস্টারক্লাসে অংশগ্রহণকারীদেরকে ক্রিয়েটিভ দিকনির্দেশনার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেন বিচারকেরা।
চূড়ান্ত সাবমিশন থেকে বিচারকদের রায় এবং দর্শকদের অনলাইন ভোটের মাধ্যমে বেছে নেয়া ৭৪টি ছবি, ১৩টি ভিডিও ও ১৬টি গল্প দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনীটি। ‘রুচি বিউটিগ্রাম সিজন সিক্স’-এ বিচারক হিসেবে ছিলেন জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, লেখক-কার্টুনিস্ট আহসান হাবীব ও লেখক-ট্র্যাভেলার অণু তারেক। দর্শনার্থীরা তিনদিনের প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি ঘুরে দেখতে পারবেন। শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতার তিন ক্যাটাগরিতে সেরাদের পুরস্কৃত করা হবে।