সর্বশেষ সংবাদ :

ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা গড়ে তুলতে প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার: ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা গড়ে তুলতে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) সংশোধন আইন ২০২৬ ও রেলওয়ে আইন, ১৮৯০সহ সংশ্লিষ্ট অন্যান্য প্রশাসনিক নির্দেশনা বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রেলপথ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন “ওহরঃরধাব ঃড় গধশব ইধহমষধফবংয জধরষধিুং ঞড়নধপপড় ঋৎবব (ওগইজঞঋ) চযধংব-৩ ” শীর্ষক প্রকল্পের আয়োজনে শনিবার সকালে মহাব্যবস্থাপক (পশ্চিম) এঁর কার্যালয়, বাংলাদেশ রেলওয়ে, রাজশাহীতে এ প্রশিক্ষণটি হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউল হক। সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) ফরিদ আহমেদ। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রেলওয়ে হাসপাতাল, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এবং রেলওয়ে পুলিশ (জিআরপি) এর কর্মকর্তাসহ স্টেশনে কর্মরত কর্মচারী ও রানিং ট্রেনে কর্মরত কর্মচারীসহ মোট ৩৫(পঁয়ত্রিশ) জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন রেল সেবার মান উন্নয়নে ধুমপান মুক্ত পরিবেশ একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আমাদের সবাইকে রেল প্রাঙ্গণে ধুমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। তাহলে নিরাপদ ও পরিবেশ বান্ধব যাত্রী সেবা প্রদান করা সম্ভব হবে যা রেল পরিষেবার মিশন ও ভিশন এর সাথে খুবই সম্পর্কিত।


প্রকাশিত: জুন ২১, ২০২৬ | সময়: ৪:১২ পূর্বাহ্ণ | সুমন শেখ