শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৮ জুন বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে পুঠিয়া থানাধীন কাঁঠালবাড়িয়া এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, কাঁঠালবাড়ীয়া এলাকার করিম হোসেনের স্ত্রী রেনু বেগম (৪০) এবং তার বড় মেয়ে জামাই রামজীবনপুর এলাকার ভ্যানচালক নজরুল শেখের ছেলে টিটু আলী (৩২) গ্রেপ্তার হয়।
স্থানীয়রা বলছেন, এলাকায় এরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রশাসনের সহজ পরিচয় দিয়ে এই টিটু বিভিন্ন জায়গায় মাদক সাপ্লাই দেয়। এই মাদক ব্যবসার সাথে আরো জড়িত রয়েছে গ্রেপ্তারকৃত রেনুর ছোট মেয়ের জামাই ধাপাড়া এলাকার মিলন (৩৫)। ব্যবসার সুবিধার্থে এই মিলন হওয়া থেকে এসে রেনুর বাড়িতেই ঘরজামাই থাকেন। মিলন আর টিটু প্রশাসনের সোর্স পরিচয়ে পুরা এলাকায় মাদক সাপ্লাই করে এবং দুজনেই মাদক সেবন করে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় আসামীদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাদের হাতে-নাতে আটক করা হয়।
ডিবি পুলিশ আরো জানান, এই ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য পাচার ও বিক্রির অপরাধে পুঠিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। আসামীদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে এবং মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।