, , ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় বালক-বালিকাদের এ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন ও প্রতিযোগিতা পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা স্টেডিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস এ প্রশিক্ষণের আয়োজন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, এনামুল হক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুমন হোসেন, মুছা ইসলাম সহ বিভিন্ন বিদ্যালয়ের শারীরিক শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়া প্রশিক্ষণে ৩০ জন্য প্রশিক্ষণার্থী বাছাই করা হয়। প্রশিক্ষণে কোচ হিসাবে দায়িত্ব পালন করবেন ফতেপুর উচ্চ বিদ্যালয় শারীরিক শিক্ষক হিমাদ্রী শেখর সরকার।