সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে ফর্টিস-ব্রাদার্স ফুটবল ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) রাজশাহী ভেন্যুতে আজ ঢাকার ফর্টিস ফুটবল ক্লাব লিমিটেড ঢাকার ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের মোকাবেলা করবে।
রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আজ শনিবার (১১মে) বিকেল ৪ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি উপভোগ করার জন্য কোন টিকেট লাগবে না। গ্যালারি সবার জন্য উম্মুক্ত। আগামী শনিবার (১৮মে) একই ভেন্যুতে একই সময়ে ঢাকার ফর্টিস ফুটবল ক্লাব লিমিটেড ঢাকার লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের মোকাবেলা করবে।
এর আগে গত ২৭ এপ্রিল রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঢাকার ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড চট্টগ্রাম আবাহনী লিমিটেডের কাছে ০-৫ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়।
অন্যদিকে গত ৪ মে একই ভেন্যুতে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ফর্টিস ফুটবল ক্লাব লিমিটেড আত্মঘাতি গোলে ১-২ গোলের ব্যবধানে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের কাছে পরাজিত হয়।


প্রকাশিত: May 11, 2024 | সময়: 5:04 am | সুমন শেখ