বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সহায়তা করে এক নারীকে ঠেলে পাঠানোর অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ১৫ জুন দিবগত রাতে ওই এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতদের রাতেই গোমস্তাপুর থানায় হস্তান্তর করেছে বিজিবি। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটকৃতরা হলেন উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের আজম (৩৫), আসমাউল হক (৩৩), মেশবাউল হক (৩৫), আলম (৩৮), বাবুল আক্তার (৪০), এমদাদুল হক জেন্টু (৩৮) ও রয়েল (২৮)।
বিজিবি জানায়, সোমবার দিবাগত পৌণে ১১ টার দিকে ভারতীয় ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের আরকে ওয়াদা ক্যাম্পের সদস্যরা দুইদেশের সীমান্তের ২২৫/৩ পিলারে নিকট দিয়ে নৌকাপথে এক নারীকে মাঝির মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছে। ওই সময় বিজিবি তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণে বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। এ ঘটনার সহায়তা করার অভিযোগে ওই এলাকা থেকে স্থানীয় ৭ জনকে আটক করা হয়। তাদেরকে গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়। ওই নারী ভারতের অভ্যন্তরে ফিরে যায়।
ওই সীমান্তে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্তে অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর বলে তিনি জানান।
গোমস্তাপুর থানার ওসি নূরে আলম জানান, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, আটককৃত ৭ জন গোমস্তাপুর থানা পুলিশের হেফাজতে রয়েছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।