সর্বশেষ সংবাদ :

পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৩- ব্যাচের ইফতার ও মিলনমেলা

ইমাম হোসেন, সানশাইন:

রাজশাহীর পুঠিয়ায় পরেশ নারায়ণ (পিএন) উচ্চ বিদ্যালয় এর এসএসসি ৯৩- ব্যাচের ইফতার, দোয়া ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) ওই দোয়া, ইফতার ও মিলনমেলা অনুষ্ঠিত হয়। ইফতার পরবর্তী সময়ে খাবারের ব্যবস্থাও করা হয়।

উপজেলার সদরে অবস্থিত পরেশ নারায়ণ (পিএন) উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‎বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর এর বিএনপি মনোনীত, ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্ট ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন আয়োজনে ও এসএসসি ৯৩- ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ওই দোয়া, ইফতার ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।

এ সময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, সংসদ সদস্য রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান শিক্ষক এবং ১৯৯৩ সালের এসএসসি ব্যাচ এর সকল শিক্ষার্থীরা। চাকুরী ও বিভিন্ন কারণে ৯৩- ব্যাচের শিক্ষার্থীরা বহুদিন পর এক জায়গায় হতে পেরে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। একই সঙ্গে সেখানে উপস্থিত শিক্ষক শিক্ষার্থীরা জানান তারা একত্রিত হতে পেরে অনেক খুশি আর এই ধরনের মিলনমেলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সানশাইন /শামি


প্রকাশিত: March 18, 2026 | সময়: 10:53 pm | Daily Sunshine

আরও খবর