সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে ‘সবুজ উৎসব’ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার: বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সবুজ উৎসব’। “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং নতুন প্রজন্মের মধ্যে জলবায়ু সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হওয়া এ উৎসবের আয়োজন করেছে সেভ দি ন্যাচার এন্ড লাইফ, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) ও রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল। সহযোগিতায় রয়েছে ‘রান ফর পদ্মা (সেভ দি গ্যাংগেস)’।
আয়োজকরা জানান, উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিবিসিএফ-এর উদ্যোগে দেশের ৬৪ জেলায় একযোগে ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। শিশুদের অংশগ্রহণে প্রতীকী বৃক্ষরোপণ, পরিবেশবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম এবং দর্শনার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি শিশুকে সনদপত্র প্রদান করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সেভ দি ন্যাচার এন্ড লাইফের চেয়ারম্যান রোটারিয়ান মো. মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ইশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. সৈয়দ শাহ আলম, প্রিন্স সুলতান ইউনিভার্সিটি, রিয়াদ; নাগরিক ভাবনার সভাপতি মো. হাবিবুর রহমান; পরিবেশবান্ধব ব্যাগ উদ্যোক্তা মোহাম্মদ ইফতেখারুল হক নিপু এবং বন বিভাগ, রাজশাহীর ওয়াইল্ডলাইফ ইন্সপেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির। অনুষ্ঠান সঞ্চালনা করবেন পিপি ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ।


প্রকাশিত: জুন ৭, ২০২৬ | সময়: ৪:৪৬ পূর্বাহ্ণ | সুমন শেখ