সর্বশেষ সংবাদ :

বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহীতে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টায় ছোট বন গ্রাম জামিয়া রহমানিয়া মাদ্রাসা মাঠে এ কর্মসূচির আয়োজন করে সাউথইস্ট ব্যাংক পিএলসি, রাজশাহী শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াছ উদ্দিন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আকবর আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর রাজশাহী ও রংপুর রিজিওনের ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড মঞ্জুরুল কবির তালুকদার।
আরো উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান ডাবলু, চন্দ্রিমা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শরিফ রুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রনজু, সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তা সেতু সুলতান, সামিউল আলম, রফিকুল ইসলাম, নাজমুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের নেতৃবৃন্দ। পরে উপস্থিত অতিথিরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: জুন ৭, ২০২৬ | সময়: ৪:৪২ পূর্বাহ্ণ | সুমন শেখ