সর্বশেষ সংবাদ :

আম ফাউন্ডেশন ভোলাহাটের প্রকাশ্যে খোলা বাজার ডাক

ভোলাহাট প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঐতিহ্যবাহী আম ক্রয়-বিক্রয় কেন্দ্র আম ফাউন্ডেশন ভোলাহাটের খোলা বাজার প্রকাশ্য ডাকের মাধ্যমে ইজারা দেওয়া হয়েছে।
৩১ মে রবিবার বেলা ১০ টার দিকে আম ফাউন্ডেশন ভোলাহাটের কার্যালয়ে খোলা ডাকের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দা:) ও ফাউন্ডেশনের সভাপতি সানাউল মোর্শেদ, আহ্বায়ক কমিটির সদস্য সচিব মনসুর আলী অন্যান্য সদস্যের মধ্যে কামাল উদ্দিন, হায়দার আলী, লাল দেওয়ান সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে ডাক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ডাকের শর্ত মেনে ১৫ জন ডাককারী ১ লাখ টাকা করে জমা দিয়ে ডাকে অংশগ্রহণ করেন। ডাকে আম ব্যবসায়ী ও ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পিয়ার জাহান ৩০ লাখ ৫’শ সর্বোচ্চ ডাকের মাধ্যমে ইজারা গ্রহণ করেন।
এ টাকা থেকে সরকারি নিয়মানুযায়ী ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ আই.টি প্রদান করতে হবে। উল্লেখ্য গত বছর খোলাবাজারে ইজারা ছিল ভ্যাট আইটি বাদে ৩৪ লাখ ২০ হাজার।


প্রকাশিত: June 1, 2026 | সময়: 3:56 am | সুমন শেখ