, , ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর জেলার তানোর উপজেলার ৫ নং তালন্দ ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থ বছরের উমুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী অর্থ বছরের জন্য সম্ভাব্য বাজেট ১ কোটি ৫২ লাখ ৩৫ হাজার ৩২০ টাকা ঘোষণা করা হয়। যার মধ্যে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৯ লাখ ২৩ হাজার ৬৭০ টাকা এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৬৫০ টাকা। বৃহস্পতিবার সকালে তালন্দ ইউনিয়ন পরিষদের হল রুমে উমুক্ত বাজেট ঘোষণার সভা অনুষ্ঠিত হয়।
তালন্দ ইউপির চেয়ারম্যান নাজিমুদ্দীন বাবু সভাপতিত্বে সভায় বাজেট উপস্থাপন করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা রাসেল রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ইউপির সকল সদস্য, কর্মচারী, শিক্ষক ইমাম ও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।