সর্বশেষ সংবাদ :

ব্র্যাকের আয়োজনে দুগ্ধ খামারি প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার :

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে লাভজনক দুগ্ধ খামার ব্যবস্থাপনা এবং কৃত্রিম প্রজনন বিষয়ে প্রশিক্ষণ  ১৬ মে ২০২৬ ইং তারিখ শনিবার অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বেলপুকুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩০ জন দুগ্ধ খামারি অংশগ্রহণ করেন ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুল হাসান এবং ব্র্যাকের এরিয়া সেলস ম্যানেজার মোঃ এনামুল হক। আরো উপস্থিত ছিলেন ব্র্যাকের কৃত্রিম প্রজনন কর্মী মোঃ শাহজাসান এবং বেলপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাকিব।

 

 

উক্ত প্রশিক্ষণে লাভজনক খামার গঠন, কৃত্রিম প্রজনন সঠিক ব্যবস্থাপনা, সুষম খাদ্য ব্যবস্থাপনা , আদর্শ খামার তৈরি , সদ্যপ্রসূত বাছুর এবং গাভীর যত্নাদি, সময় মত বিভিন্ন রোগের টিকা প্রদান, খামারে রেকর্ড সংরক্ষণ, বিভিন্ন রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার ব্যবস্থা, খামারের পরিষ্কার পরিছন্নতা, জীবাণু নাশক ব্যবহার এবং আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে খামারিদের পুরস্কার বিতরণ এবং সার্টিফিকেট প্রদান করা হয়। অংশগ্রহণকারী খামারীগণ ব্র্যাকের প্রশিক্ষণ পেয়ে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।

লিটন/শামি


প্রকাশিত: May 16, 2026 | সময়: 6:48 pm | Daily Sunshine