বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: নগরীতে জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার আয়োজনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকালে ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বই প্রদর্শনী, বই নিয়ে আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পাঠ চক্র, আবৃত্তি পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক রিজিয়া খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কবি ও গবেষক মুহা: জোহরুল ইসলাম।
বই বন্ধু মো: আমিনুল হক রিন্টু’র সঞ্চালনায় বিশেষ অতিথির স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ রাজশাহী বিভাগীয় সভাপতি মুসলেহা সুলতানা, দৈনিক সানশাইন পত্রিকার চীপ রিপোর্টার ও কবি মাহবুব দুলাল, সুবর্ণলতা সংগীত বিদ্যালয়ের সভাপতি মো: আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি হাসিনা বিশ্বাস, কবি বিজহান অপু, কবি মহেবুব ইসলাম রহমত, শফিউল ইসলাম, কবি জাহানারা বেগম, আবুল হোসেন বাচ্চু, শামসুন্নাহার ঝর্না, বন্যা, নদী, মাইমুর, শরিফুল ইসলাম, এনামুল হক ফারজানা ইসলাম হিয়া, শ্রাবণ, শরিফুল ইসলাম, মারুফ খাইরুন নাহার প্রমুখ।