, , ।
নুরুজ্জামান,বাঘা :
রাজশাহীর বাঘা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ৮ মে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বাঘা থানার পারসাওতা বিনোদপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন বিনোদপুর গ্রামের মৃত কফিলুদ্দিনের ছেলে মাসুদ রানা (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রয়কালে মাসুদ রানাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক বিক্রয়ের কথা স্বীকার করেছেন। এছাড়াও পূর্বে মাদক মামলায় কারাভোগ করেছেন বলেও জানা গেছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) সিরাজুল হক জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বাঘা থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে শুক্রবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাঘার একজন শিক্ষক জানান, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক ভয়াবহ অভিশাপ। আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান এবং জনসচেতনতার মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ সম্ভব। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে এবং প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে।
সানশাইন /শামি