, , ।
স্টাফ রিপোর্টার, বাঘা :
সারা দেশের মতো রাজশাহীর বাঘা উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬’-এর উপজেলা পর্যায়ের বাছাই পর্ব শুরু হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তরের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন এ খেলার শুভ উদ্বোধন করেন।
বুধবার (২৯ এপ্রিল) শুরু হওয়া এই বাছাইয়ে ১২ থেকে ১৪ বছর বয়সী বালক-বালিকারা অংশ নিচ্ছেন। উপজেলায় মোট ৮৮১ জন প্রতিযোগী নিবন্ধন করেছে। তারা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছে। একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি ইভেন্টে অংশ নিতে পারছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া সংগঠক ও শিক্ষার্থীরা অংশ নেন।
আয়োজকরা জানান, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে তাদের উন্নত প্রশিক্ষণের সুযোগ করে দেওয়াই এ প্রতিযোগিতার লক্ষ্য। “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা হচ্ছে এর মূল লক্ষ্য ।
উপজেলা প্রশাসন জানায়, সুষ্ঠু পরিবেশে প্রতিযোগিতা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
নুরুজ্জামান /শামি