সর্বশেষ সংবাদ :

জাতীয় পরিবেশ পদক অর্জন করায় রাসিক মেয়রকে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান

প্রেস বিজ্ঞপ্তি

রাজশাহী সিটি কর্পোরেশন জাতীয় পরিবেশ পদক-২০২১ অর্জন করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন এবং সম্মাননা স্মারক প্রদান করেছে রেলওয়ে শ্রমিক লীগ রাজশাহীর নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে ফুলেল শুভেচ্ছা জানান তারা।

 

এ সময় রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ওয়ালী খান, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার আলী, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ ওপেন লাইন শাখার সভাপতি জহরুল ইসলাম, আরবিআর শাখার সভাপতি মোতাহার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সানশাইন / শামি


প্রকাশিত: July 7, 2022 | সময়: 10:36 pm | Daily Sunshine

আরও খবর