, , ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রে আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। বিকেল সাড়ে ৩টায় পরীক্ষা শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। এই পরীক্ষায় মোট ১৩ হাজার ২০০ জনের মধ্যে ১০ হাজার ৫৩৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করে। উপস্থিতির হার ছিল ৭৯.৮২।
পরীক্ষা চলাকালে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ পরীক্ষার হলসমূহ ঘুরে দেখেন। তাঁরা পরীক্ষার সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।