, , ।
ইমাম হোসেন, সানশাইন:
রাজশাহীর পুঠিয়ায় নিখোঁজের প্রায় ১৩ ঘন্টা পর পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৫ টার দিকে নিখোঁজ হলে পরদিন শুক্রবার পুকুর থেকে ভেসে ওঠে ওই মরদেহ। নিখোঁজ ওই শিশুর নাম পার্থ দাশ (৪)। সে রাম জীবনপুর এলাকার সুজন দাশের ছেলে।
জানা যায়, শেখ রাসেল শিশুপার্কে খেলতে খেলতে ওই শিশুটিকে হঠাৎ করে হারিয়ে যায়। সব খানে খোঁজাখুঁজি করেও না পেয়ে, পুঠিয়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে, তারা এসে ঘটনাস্থল পুঠিয়া রাজবাড়ীর একটি পুকুরে খোঁজাখুঁজি করেও না পেলে, শুক্রবার দিবাগত রাত ৩ টা ২০ মিনিটের সময় পরিবারের সদস্যরা ওই শিশুর লাশ ভেসে ওঠা দেখতে পায়। ধারণা করা হচ্ছে গতকাল খেলাধুলা করার সময় কোনো ভাবে পানিতে পড়ে যায় পার্থ দাশ। পরে লাশটি উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। ওই ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
এবিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, খেলাধুলা করার সময় শিশুটি হয়তো পানিতে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি নিজে থেকেই খেলতে পানিতে পড়ে গিয়ে মারা যেতে পারে। একটি অপমৃত্যুর মামলা হয়েছে।